শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৩৫০ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৮৪৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট চার লাখ ৪৫ হাজার ২৮১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আরো এক হাজার ৯২১ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৬০ হাজার ৩৫২ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবে ১২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৪৫৮টি। এ পর্যন্ত দেশে মোট ২৬ লাখ ৩৫ হাজার ২০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ১০ জন। করোনায় দেশে এ পর্যন্ত চার হাজার ৮৮১ জন পুরুষ মারা গেছে এবং নারী মারা গেছে এক হাজার ৪৬৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন, বরিশাল বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন মারা গেছে। সবাই হাসপাতালে মারা গেছে।

দেশে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ