শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামের দৃষ্টিকোণে ভাস্কর্য ও মূর্তি: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনসহ শিরকি সংস্কৃতি আরও আগে থেকে শুরু হলেও ব্যাপকভাবে রাষ্ট্রীয় উদ্যোগে এর প্রচলন ঘটে বিগত শতকের শেষের মেয়াদের সরকারের আমলে। তখন থেকেই দেশের আলেম সমাজ এই অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে আসছেন।

দেশের ইসলামবেত্তাগণ সর্বসম্মতভাবে এই তৎপরতাকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে প্রতিরোধের ডাক দিলে এক দিকে যেমন দমন-পীড়ন চালানো হয়, তেমনি কিছু ঠুনকো বক্তব্য আর ইতিহাস বিকৃতির মাধ্যমে এগুলো ইসলামবিরোধী নয় মর্মে খোড়া যুক্তি দাঁড় করানো হয়। ঈমানি প্রতিটি আন্দোলন-সংগ্রামের সময়ই দেখা যায় একটি মহল ইসলামের বিপক্ষে অবস্থান নেয়। এবারও তার ব্যত্যয় হয়নি।

ইতোপূর্বেও যখন শিখা অনির্বাণ ও চিরন্তন স্থাপন করা হয়েছিল তখন আলেমসমাজ এর বিরোধিতা করলে এই মহলটি একই ভূমিকায় অবতীর্ণ হয়। আলেম সমাজের বক্তব্য ছিল মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে অমুসলিম জাতির ধর্মীয় উপাস্য বা তাদের ধর্মীয় নীতির আলোকে কোনো উদ্যোগ মুসলিম দেশে গ্রহণযোগ্য হতে পারে না। আগুন হলো অগ্নিপূজকদের উপাস্য। তারা আগুনকে প্রতীকরূপে সম্মান জানায় ও উপাসনা করে।

আগুনের শিখাকে অনির্বাণ বা চিরন্তন নাম দিয়ে তার সামনে পুস্পস্তবক অর্পণ করা বা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা একটি শিরকি রীতি। তাওহিদ তথা একত্ববাদে বিশ্বাসী কোনো ঈমানদার এটা মেনে নিতে পারে না। আলেম সমাজের এমন স্পষ্ট ও ধর্মীয় ব্যাখ্যা সম্বলিত বক্তব্য উপস্থাপিত হওয়ার পরও কেউ কেউ খোড়া যুক্তি দেখিয়েছিলেন। আগুন দিয়ে রান্না করে খাবার খাওয়া গেলে শিখা চিরন্তন স্থাপন করা যাবে না কেন? অথচ দুটি ক্ষেত্রের পার্থক্য দিবালোকের মতো পরিষ্কার।

আগুনকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। মানুষের কাজে ব্যবহারের জন্য। উপাসনা করা বা সম্মান প্রদর্শনের জন্য নয়। দুঃখজনক ব্যাপার হচ্ছে, এমন অযৌক্তিক তুলনার মাধ্যমে শিখা চিরন্তন বা অর্নিবাণের বৈধতা প্রমাণের চেষ্টা করেছেন অনেক শিক্ষিত বিবেকবান মানুষ!

ঠিক তেমনি ভাস্কর্য-মূর্তি স্থাপনের বিষয়ে যখন ইসলামি দৃষ্টিকোণ থেকে বিরোধীতা আরোপ করা হলো, তখনও একটি মহল এমন ভুল বকà§