সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

সুস্থ হয়ে দরসে ফিরেছেন মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দারুল উলুম করাচির শায়খুল হাদিস ও নায়েবে মুহতামিম, বাহরাইনের ইসলামিক অর্থনৈতিক একাউন্টিং ও পরিদর্শন সংস্থা আন্তর্জাতিক স্ট্যার্ন্ডাড শরীয়াহ কাউন্সিলের চেয়্যারম্যন, ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক ফিকহ একাডেমি জেদ্দার স্থায়ী সদস্য, সেন্টার ফর ইসলামিক ইকোনোমিকস পাকিস্তানের চেয়্যারম্যন, সাবেক বিচারপতি শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বৃহস্পতিবার সুস্থ হয়ে বুখারির দরসে উপস্থিত হয়েছেন।

দীর্ঘ অসুস্থতার পর তিনি দরসে এসেছেন, এতে ছাত্ররা যারপর নাই আনন্দিত। তারা প্রিয় উস্তাদের সুস্থতার ধারাবাহিকতা ও নেক হায়াত কামনা করে বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদিস, ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ইসলামি অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম।

তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ফিকহ্ ,হাদিস,অর্থনীতি এবং তাসাউউফ সম্পর্কে বিশেষজ্ঞ। তিনি বিখ্যাত তাফসীরগ্রন্থ “মাআরিফুল কোরআন”এর রচয়িতা মুফতি শফি উসমানির সন্তান এবং বিখ্যাত দুই ইসলামি ব্যক্তিত্ব মাওলানা রফি উসমানি ও মাওলানা ওয়ালি রাজির ভাই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ