সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

দূতাবাস ঘেরাও কর্মসূচি: চলছে হেফাজতের ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ফ্রান্সে রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে দেশের বৃৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় বায়তুল মোকাররম থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করার কথা রয়েছে। এ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন আল্লামা নূর হোসাইন কাসেমী, প্রধান অতিথি হিসেবে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী উপস্থিত থাকবেন।

আজ শনিবার ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে আগামী সোমবারের কর্মসূচি বাস্তবায়নে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে-  ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রুপে ৭জন প্রতিনিধি থাকবে। পয়েন্টগুলোর অধিনে এলাকাগুলোতে পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিং করা হবে। ৮টি পয়েন্ট হলো- উত্তরা, বারিধারা, যাত্রাবাড়ি, কামরাঙ্গিচর, মোহাম্মদপুর, মিরপুর, সাভার, নারায়ণগঞ্জ।

আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন  হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর যুগ্মমহাসচিব মুফতি ফয়জুল করীম কাসেমী।

ফ্রান্সের এই ন্যাক্কারজনক কাজের প্রতিবাদে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ীসহ সকল ধর্মপ্রম মুসল্লিদের ২ নভেম্বরের কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বার জানান তিনি।

আজকের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন- আল্লামা খুরশিদ আলম কামেসী, আল্লামা জুনায়েদ আল হাবীব, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুজিবুর রহমান হামেদী, মাওলানা মামুনুল হক, মাওলানা জালাল উদ্দিন, মুফতি শারাফত হোসাইন, মাওলানা শরিফুল্লাহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ