শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

মহানবীর অবমাননায় খ্রিস্টান শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ মিসরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেষ নবি, মহানবি রাসুল সা. এর অবমাননার প্রতিবাদ-নিন্দায় স্কুলের খেলার মাঠে ‘ইল্লা রাসুলুল্লাহ’-এর আকৃতিতে দাঁড়িয়ে অভিনব পন্থায় প্রতিবাদ জানান মিসরীয় মুসলিম ও খিস্টান শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) আলেকজান্দ্রিয়ার একটি স্কুলের খেলার মাঠে মুসলিম ও খ্রিস্টানদের দাঁড়ানোর চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া জাগায়।

মুহাম্মাদ রাসুল সা.-এর সম্মাননায় আরবিতে ‘ইল্লা রাসুল্লাহ’ বাক্যটি মুসলিম ও খ্রিস্টান শিক্ষার্থীরা দাঁড়িয়ে অত্যন্ত নিপুনভাবে তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রটি অসংখ্য বার শেয়ার হয়। অনেক খ্রিস্টান হ্যাশট্যাগ দিয়ে লিখেন, ‘আমি খ্রিস্টান, আমি ইসলাম অবমাননার বিরুদ্ধে।’

নবি মুহাম্মাদ সা.-এর সম্মান রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অমুসলিম নানাভাবে সোচ্চার হয়। খ্রিস্টানরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে থাকে, ‘আমি খ্রিস্টান, আমি ইসলাম ধর্মের অবমাননার প্রতিবাদ জানাই। খ্রিস্টান ও মুসলিম এক হাতের মতো।’

গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি উপশহরে মহানবি সা.-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে একজন শিক্ষক মতপ্রকাশের স্বাধীনতা শেখান। এরপর এক চেচান মুসলিম যুবক ওই শিক্ষককে হত্যা করে। এরপরই বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দেন কয়েকজন রাষ্ট্রনেতা। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ