শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হেফাজতের মহাসচিবের দায়িত্ব নেয়ার মতো বাস্তবতা আমার নেই: মাওলানা মুহাম্মদ মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ মামুনুল হক। দীপ্তময় কণ্ঠের অধিকারী। সাহসী উচ্চারণ আর ঈমান জাগানিয়া হৃদয়ে দ্রোহের আগুন জ্বালানোর সৈনিক। ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস। সম্প্রতি ইসলামি ভাবধারার রাজনৈতিক সংগঠন- বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন তিনি। ইসলামি রাজনৈতিক দলগুলোর ঐক্য, খেলাফত মজলিসের অভ্যন্তরীণ বিষয়, হেফাজতে ইসলাম ইত্যাদি বিষয়ে কথা হয় মাওলানা মামুনুল হকের সঙ্গে। কথা বলেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব।


আওয়ার ইসলাম: সাম্প্রতিক বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন আপনি। দল নিয়ে আপনার রাজনৈতিক পরিকল্পনার কথা শুনতে চাই।

মাওলানা মামুনুল হক: বাংলাদেশ খেলাফত মজলিস নিয়ে আমার চিন্তা-ভাবনা সুদূর প্রসারী। আমার প্রথম ও প্রধান লক্ষ্য হলো বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি পূর্ণাঙ্গ ইসলামী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা। সকল স্তরের জনশক্তির মাঝে চিন্তার সমন্বয় মজবুত করা। এর মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ সামাজিক একটা রূপ যেন ফুটিয়ে তোলা যায়। যার একটি অধ্যায় হবে রাজনৈতিক কার্যক্রম। আর সে রাজনীতিও হবে অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে। আদর্শ ও প্রজ্ঞাবান রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার রাজনীতি।

আওয়ার ইসলাম: রাজনীতিতে আপনার উত্থানের প্রধান সিঁড়ি- বাংলাদেশ খেলাফত যুব মজলিস। দীর্ঘসময় দলটির সভাপতি আপনি। মূল দলের স্টিয়ারিং সিটে বসে-যুব মজলিসের সঙ্গে সমন্বয় করবেন কীভাবে? কখনো যুব মজলিস ছেড়ে দেওয়ার পরিকল্পনা আছে?

মাওলানা মামুনুল হক: যুব মজলিসের চিন্তা ছিলো অনেকটা মধ্যবর্তী চিন্তা। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ ইসলামী সংগঠন গড়ে তোলার জন্য যে ধরণের কর্মসূচি ও প্রাথমিক বুনিয়াদ তৈরি করা দরকার, যে চিন্তা-পরিকল্পনা প্রয়োজন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে সেই পরিকল্পনা বাস্তবায়নà§