শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দাফনের আগে জীবিত দেখা শিশুটির নাম রাখা হলো ‘মরিয়ম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত ঘোষণা করা নবজাতক দাফনের সময় কেঁদে ওঠে। পরে তাকে ফের ঢামেকে ভর্তি করা হয়। শিশুটি নবজাতকদের জন্য বিশেষায়িত এনআইসিইউতে ভর্তি আছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) এই নবজাতকের নাম রাখা হয়েছে মরিয়ম। কেন একটি জীবিত নবজাতককে মৃত ঘোষণা করা হলো, এর খোঁজ নিতে গিয়ে নানা অভিযোগ পেয়েছে একটি গনমাধ্যম। নাম না প্রকাশ করার শর্তে হাসপাতালে কর্মরত একজন জানিয়েছেন, গাইনি ও লেবার রুমের ইসিজি মেশিন ঠিকমতো রিডিং দেয় না। এমনকি এসব ডিভাইস নবজাতকদের উপযোগী নয়ও বলেও জানিয়েছেন দায়িত্বরতরা।

এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এমনটি হওয়ার কথা নয়। এমন ঘটনা সারা পৃথিবীতেই ঘটে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।এই মুহূর্তে নবজাতকটিকে সুস্থ করার দিকে সব থেকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

নবজাতকটির বাবা বাসচালক ইয়াসিন জানান, দুদিন আগে বুধবার ৬ মাস ১৬ দিনের অন্তঃসত্ত্বা অসুস্থ স্ত্রীকে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে এলে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার প্রেশার অনেক হাই। বাচ্চাটি ডেলিভারি না করালে তার প্রেশার কমবে না।

চিকিৎসকদের কথায় সম্মতি দেওয়ার পর বুধবার রাতেই তাকে লেবার রুমে নিয়ে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। ডেলিভারি না হওয়ায় তাকে ১১০ নম্বর ওয়ার্ডে রাখা হয়। সেখানে ডাক্তাররা দুদিন চেষ্টার পরও শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে তার আবার ব্যথা শুরু হয়। এরপর পৌনে ৫টার দিকে শাহিনুর বেগমের এক মেয়ে বাচ্চা হয়।

তবে চিকিৎসকরা জানান বাচ্চাটি মৃত অবস্থায় হয়েছে। এরপর হাসপাতালের আয়া মৃত বাচ্চাটিকে প্যাকেট করে বেডের নিচে রেখে দেয় এবং কোথাও নিয়ে দাফন করার জন্য বলে। এদিন সকাল ৮টার দিকে তিনি মৃত নবজাতককে আজিমপুর কবরস্থানে নিয়ে যান। সেখানে এক হাজার ৫০০ টাকা সরকারি ফি দিতে না পারায় তাদের পরামর্শে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যায়। সেখানে ৫০০ টাকা ফি ও কিছু বকশিস দেওয়ার পর মৃত নবজাতকটির জন্য কবর খোঁড়া শুরু হয়।

কবর খোঁড়া প্রায় শেষপর্à