সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

আলেম-উলামা ও স্কুল শিক্ষার্থীদের পর এবার ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ করলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের আলেম উলামা ও ছাত্র সমাজ দীর্ঘদিন যাবত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্ষনের বিরুদ্ধে। সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও নানা সংগঠন। এবার আলেম ও সারাদেশের মানুষের সাথে সহমত জানিয়ে ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ করলো পুলিশ।

আজ শনিবার (১৭অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ’ ব্যানারে ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ করেন তারা।

সমাবেশে রমনা জোনের ডিসি সাজ্জাদ হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে ধর্ষণ ফ্রন্টলাইনে চলে আসছে। ধর্ষণের বিষয়ে সারাদেশের প্রান্তিক স্তরের মানুষ যাতে সচেতন হতে পারে সে জন্য এ ধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে। যাতে করে কোনও পরিবারের কোনও বাবা-মায়ের ছেলে ধর্ষণের আসামি না হয়। আর কোনও পুরুষ যদি ধর্ষকের উপাধি পেয়ে যায়, তাহলে তার মৃত্যুদণ্ড হবে, এটা যাতে তারা বুঝতে পারে। এখন ধর্ষণ বেড়ে গেছে। সেই সঙ্গে আসামিরাও ধরা পড়ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, এর ফলে কিছুটা হলেও এর ভয়াবহতা কমবে।’

আব্দুর রহিম বলেন, ‘নারীর প্রতি যে নির্যাতন চলছে, তা সমাজের বিভিন্ন স্তরের নাগরিকদের পক্ষ থেকে প্রতিবাদ চালালে রোধ করা সম্ভব হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ধর্ষণের বিচার দাবিতে অনশনে রয়েছেন। এটা আসলে খুবই ন্যাক্কারজনক। মুক্তিযুদ্ধের সময়ও আমাদের মা-বোনদের সঙ্গে এ ধরনের নিন্দনীয় কাজ হয়েছিল। সামাজিক আন্দোলনের মাধ্যমে এ ধরনের কাজ থেকে সমাজকে বাঁচানো সম্ভব হবে বলে মনে করছি।' সমাবেশ সঞ্চালনা করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ ৷

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ