শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

বৈধ ভিসাধারীদের ইতালিতে প্রবেশে বাধা নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈধ ভিসাধারীদের ইতালিতে প্রবেশে বাধা নেই। সরকারের অনুরোধের প্রেক্ষিতে বৈধ ভিসাধারী বাংলাদেশি প্রবাসীদের জন্য ইতালি ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতালিতে যেসব বাংলাদেশির থাকার অনুমতিপত্রের মেয়াদ আছে, তারাই শুধু দেশটিতে যেতে পারবেন।

আর যাদের বৈধ অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পুনরায় ভিসার জন্য আবেদন করতে হবে। ইতালিয়ান পুলিশের যাচাই-বাছাইয়ের পর আবেদনকারীদের ভিসা দেয়া হবে।

এক্ষেত্রে পুলিশ যেন দ্রুত তাদের প্রক্রিয়া সম্পন্ন করে সেজন্য বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছেন। তবে ইতালি এখনও নতুন ভিসার প্রদানের আবেদন প্রক্রিয়া শুরু করেনি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

এমডব্লিউ/