সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

বিউটি পার্লার পরিচালনায় ইসলামের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

অধিকাংশ ক্ষেত্রেই মহিলাদের বিউটি পার্লার শরীয়াহ বিরোধী কর্মকান্ড থেকে মুক্ত নয়। বিউটি পার্লার যদি ইসলাম বিরোধী কর্মকান্ড থেকে মুক্ত হয়, তাহলে তা পরিচালনা কিংবা সেখানে কাজ করার বৈধতা রয়েছে। বিউটি পার্লারে শরীয়াহ বিরোধী কর্মকান্ডগুলো হলো-

ক. ভ্রু প্লাক করা, শরীরে ট্যাটু আঁকা এবং পরচুল লাগানো। খ. শরীরের জন্য ক্ষতিকর কেমিক্যালবিশিষ্ট বিভিন্ন প্রসাধনী ব্যবহার করা।

গ. তাবাররুজ তথা মহিলাদের অশ্লীলতাপূর্ণ প্রদর্শনীকে আরো আকর্ষণীয় করে তোলা যা তাদের তাবাররুজের গুনাহে সহযোগিতা করে।
ঘ. মহিলাদের সতর অনাবৃত হওয়া ও সতরের প্রতি দৃষ্টিপাত করা বিশেষত বধু সাজানোর কাজে। ঙ. কাফের - মুশরিক ও কুরুচিপূর্ণ মহিলাদের সাথে সাদৃশ্যপূর্ণ হেয়ারকাটিং দেওয়া ও চুলে রং করা। চ. নকল নখ ও পাপড়ি ব্যবহার করা। ছ. পরপুরুষের মনোযোগ আকর্ষণের জন্য অশ্লীল সাজ নেওয়া।

জ. মহিলা পুরুষের ও পুরুষ মহিলার সাজ নেওয়া যা নিকৃষ্ট গুনাহসমূহের অন্যতম।

কিছু কিছু মহিলা আছে যারা গোপনাঙ্গের অযাচিত লোম অপসারণ করার জন্য, বিশেষ করে বিয়ের আগের রাতে, পার্লারে যায়। এতে করে সতর অনাবৃত করা ও অন্যের সতরের প্রতি দৃষ্টিপাত করার গুনাহ হচ্ছে।

আল্লাহ তা'য়ালা বলেন- তোমরা তোমাদের গোপনাঙ্গের হেফাজত করো। সূরা মু'মিনূন: আয়াত ৫। আর সতর আবৃত করে রাখাও লজ্জাস্থান হেফাজত করার অন্তর্ভুক্ত।

তাছাড়া ভ্রু প্লাক করা ও পরচুল লাগানো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজ যে করে ও এ কাজে যে সহযোগিতা করে উভয়কে অভিশম্পাত করেছেন।

নকল নখ কিংবা পাপড়ি ব্যবহার করা ও চোখে রঙিন লেন্স ব্যবহার করাও হারাম; কেননা এটি শরীরের সংশ্লিষ্ট অঙ্গের জন্য ক্ষতিকর। তদুপরি এর দ্বারা আল্লাহ তা'য়ালার সৃষ্টিকে বিকৃত করা ও মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।

তবে নিজ স্বামীর মনোরঞ্জনের জন্য মহিলাদের শরীয়তসমর্থিত পন্থায় মেকাপ নেওয়া, চুল সাজানো ও সুগন্ধি ব্যবহার করা শুধু জায়েজই নয়; বরং এ কাজে মহিলাদেরকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু ঘরের বাইরে মহিলাদের জন্য এগুলোর কোনোটিই জায়েজ নেই; এমনকি মসজিদে যাওয়ার সময়ও নয়।

আবু মূসা রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে নারী সুগন্ধি ব্যবহার করে ঘরের বাইরে যায় এবং পরপুরুষ তার সুগন্ধ পায় সে একজন ব্যভিচারী নারী হিসেবে পরিগণিত হবে। সুনানে নাসাঈ।

বিউটি পার্লারগুলো যদি উপরোক্ত শরীয়াহ বিরোধী কর্মকান্ড থেকে মুক্ত হয়, সেক্ষেত্রে পার্লার চালানো অথবা পার্লারে কাজ করার অনুমতি রয়েছে। অন্যথায় বিউটি পার্লার পরিচালনা করা, পার্লার ভাড়া দেওয়া, সেখানে কাজ করা অথবা পার্লারে যাওয়া সম্পূর্ণ নাজায়েজ ও ইসলামবিরোধী।

islamqa থেকে ফরহাদ খান নাঈমের ভাষান্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ