বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ফ্লাইটে জন্ম হওয়ায় আজীবন বিনা ভাড়ায় ভ্রমণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিস্ময়কর ঘটনা যেকোনও সময়, যেকোনও জায়গায় ঘটতে পারে। যেমন ইন্ডিগো’র একটি ফ্লাইটে দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে এক নারী পুত্রসন্তান প্রসব করলেন। ভারতীয় এয়ারলাইনস কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে। নবজাতককে আজীবন বিনামূল্যে টিকিট সরবরাহের ঘোষণা দিয়েছে তারা! ইন্ডিগো জানায়, গত ৭ অক্টোবর সন্ধ্যায় ৬ই ১২২ ফ্লাইটে একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়ছোঁয়া ঘটনাটির বিবরণ দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফ্লাইটটির ক্যাপ্টেন সঞ্জয় শর্মা। দিল্লি থেকে রওনা দেওয়ার পর তাকে জানানো হয়, সন্তানসম্ভবা একজন নারী স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তখন তিনি খোঁজ নেন, ফ্লাইটে কোনও চিকিৎসক আছেন কিনা যিনি সহায়তা করতে পারেন। ভাগ্য ভালো, একই উড়োজাহাজটিতে দুই চিকিৎসক ছিলেন। তাদের একজন গাইনি বিশেষজ্ঞ, অন্যজন প্লাস্টিক সার্জন। তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসেন।

তবে ওই প্রসূতি নারীর আগে একবার গর্ভপাত হয়েছিল। তাই শারীরিক অবস্থা নাজুক। এটা জেনে দুই কেবিন ক্রু সদস্যকে নিয়ে গাইনি বিশেষজ্ঞ ফ্লাইটের গ্যালারিকে লেবার রুমে রূপান্তর করেন। এর কিছুক্ষণ পরই ফ্লাইটে ছড়িয়ে পড়ে নবজাতকের কান্নার আওয়াজ। যথাসময়ের আগেই শিশুটির জন্ম হলেও মা ও ছেলে উভয়ে ঠিকঠাক আছে।

নবজাতকের জন্মের পর কেবিন ক্রু সদস্যদের উচ্ছ্বাস এবং শিশুকে তাদের কোলে রাখার ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একইসঙ্গে শিশুটির নিরাপদ জন্মের জন্য কেবিন ক্রু সদস্যদের প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে এভিয়েশন দুনিয়ায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ