মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জমিয়তের সহ-সভাপতি পদে দেশের তিন আলেম মনোনীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (আল্লামা কাসেমী) এর কেন্দ্রীয় সহ-সভাপতি পদে দেশের তিন আলেমকে মনোনীত করা হয়েছে। তারা হলেন যথাক্রমে মধুপুরীরের পীর মাওলানা আদুল হামিদ, সুনামগঞ্জের আলেম মাওলানা নুরুল ইসলাম খান ও ময়মনসিংহের মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী। জমিয়তের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়গড়ী আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিগত ৪ অক্টোবর দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাধারণ সভায় এ মনোনয়ন চুড়ান্ত করা হয়। এছাড়াও সভায় আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর বড় ছেলে, হবিগঞ্জ উমেদ নগর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসরুরুল হককে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি দলের সভাপতি, দুইজন জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং একজন নির্বাহী সদস্যের মৃত্যুতে সৃষ্ট শূন্যপদে এ চারজনকে দলে অন্তর্ভূক্ত করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ