সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

রাজনীতি ছাড়ছেন মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্ব পালন করছেন সম্প্রতি বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া মাওলানা মাহফুজুল হক।

একটি বিশেষ শর্তসাপেক্ষে বেফাকে দায়িত্বপ্রাপ্ত হোন তিনি। শর্ত ছিলো, বেফাকের জন্য রাজনীতি ছাড়তে হবে তাঁকে। সে মোতাবেক আগামী শনিবার ১০ অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে বসবে নির্বাহী কমিটির বৈঠক। সেখানে দলটির বর্তমান মহাসচিব মাওলানা মাহফুজুল হক দায়িত্ব ছেড়ে পদত্যাগপত্র জমা দিবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরপর এ পদে আসবেন নতুন মুখ। তবে কে হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আগামী দিনের মহাসচিব সে নিয়ে গুঞ্জন চলছে সারাদেশে। ধারণামতে এ পদে আসতে পারেন বাংলাদেশ খেলাফত মজলিসের আটজন যুগ্ম মহাসচিব থেকে যে কোনো একজন। তাদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা কুরবান আলী প্রমুখ।

তবে এর মধ্যে প্রথম যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নাম শোনা যাচ্ছে সবার মুখে মুখে। তবে দলটির মহাসচিবের চেয়ারে কে বসবেন তা চূড়ান্তভাবে জানা যাবে শনিবার নির্বাহী কমিটির বৈঠকের পর।

মাওলানা আতাউল্লাহ আমিন জানান, আগামী শনিবারের নির্বাহী কমিটির মিটিংয়ে যিনি দলের মহাসচিব নির্বাচিত হবেন তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বোচ্চ ফোরাম মজলিসে শূরা বা আমেলা কমিটির মিটিং রয়েছে। সেখানে অনুষ্ঠিত হবে দলের কাউন্সিল। এরপর ডিসেম্বরের কাউন্সিল পরবর্তী ঠিক হবে দলের মূল নেতৃত্ব।

বর্তমানে দলটির সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা ইসমাঈল নূরপুরী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ