বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ

করোনা রোধে জনসচেতনতা সৃষ্টিতে খতিব ও ইমামদের ভূমিকা পালনের আহ্বান ইফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধকল্পে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপক প্রচারণার উপায় উদ্ভাবনের লক্ষ্যে আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

আজ (৫ অক্টোবর) সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ, দারুল উলুম রামপুরার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, তেজগাঁও মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা কাফীলুদ্দীন সরকার, মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারূফ, জামিয়া মাদানি যাত্রাবাড়ির মুহাদ্দিস মাওলানা উবায়দুর রহমান খান নদভী, নারায়ণগঞ্জ ভূমিপল্লী জামে মসজিদের খতিব শায়খ আহমদুল্লাহ, দারুন্নাজাত কামিল মাদ্রাসার মাওলানা মো: ওসমান গণি সালেহী ও হাফেজ মাওলানা আমজাদ হোসাইন প্রমুখ বক্তৃতা করেন।

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপি করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার প্রেক্ষাপটে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় সরকারের বিভিন্ন কর্মসূচি ও বিধি-নিষেধ বাস্তবায়নে বাংলাদেশের আলেম-ওলামাগণ অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদান করেছেন। বিশেষ করে সারাদেশের মসজিদের সম্মানিত খতিব-ইমামগণ মসজিদের মাইক থেকে বারবার প্রচারের মাধ্যমে বাংলাদেশে মসজিদসমূহে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে নামাজ আদায় করা হচ্ছে। তবে করোনাভাইরাস পরিস্থিতি এখনো চলমান রয়েছে এবং সংক্রমণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আসন্ন শীত মৌসুমে সংক্রমণ পরিস্থিতির আরো অবনতি হয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞগণ অভিমত ব্যক্ত করেছেন। কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় সংক্রমন পরিস্থিতিতে জনজীবনের সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা সৃষ্টিতে মসজিদের সম্মানিত খতিব ও ইমামদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় মাস্ক পড়া, কিছুক্ষণ পরপর হাত ধোয়া, নাক, মুখ ও চোখ অপরিস্কার হাত দিয়ে স্পর্শ না-করা এবং সকল কাজে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে ওয়াক্তিয়া নামাজ ও জুমার খুতবার সময় মসজিদের মাইক থেকে নিয়মিতভাবে প্রচার করার জন্য মসজিদের খতিব/ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, আইইডিসিআর-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ এ এস এম আলমগীর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, নূর মোহাম্মদ আলম ও আনিসুজ্জামান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ