শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৪০ দিন ব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ ১০ অক্টোবর শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উস্তাযুল হুফ্ফাজ ক্বারী আব্দুল হক হাফি. পরিচালিত হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ৪০ দিন ব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ  কোর্স ১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। কোর্সটি শেষ হবে ১৮ নভেম্বর।

ঢাকার কেরানীগঞ্জ, ব্রাহ্মণকিত্তা আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে  আবেদনকারীকে অবশ্যই পূর্ণ কুরআনে হাফেজ হতে হবে। হিফজখানার শিক্ষকতায় আগ্রহী হতে হবে। ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে। মােয়াল্লিমের নূন্যতম বয়স ২১ বছর হতে হবে।

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রোয়েড অর্থাৎ যে সকল মােবাইল দ্বারা ইন্টারনেট চলে এমন মােবাইল নিয়ে আসা যাবে না। প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি ফি ও ৪০ দিন থাকা-খাওয়া বাবদ ৫৬০০/- (পাঁচ হাজার ছয়শত টাকা মাত্র) জমা দিতে হবে।

মাআসসালাম- হাফেজ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ

সার্বিক যােগাযােগ: 01817-610083, 01923-288370, 01798-330219, 01755-340006।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়-৬৮ পিলখানা রােড, আজিমপুর, ঢাকা-১২০৫। ফোন-০২-৯৬৬৮৫৬৫, ০১৯৭-৯৬৬৮৫৬৫ -carbon-huffazulquranfoundation@gmail.com। ফেইসবুক-huffazulquranfoundationbangladesh

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ