শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাওলানা মাহফুজুল হক: একজন মুখলিস কর্মবীরের সহজ-সরল জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ এহসানুল হক।।

মাওলানা মাহফুজুল হক। সময়ের প্রতিভাবান আলেমেদ্বীন। দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের একজন। উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, আপোষহীন সিপাহসালার শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর এই সুযোগ্য সন্তান ইসলাম ও মুসলিম উম্মাহর পক্ষে প্রসংশনীয় ভূমিকা রেখে চলছেন। শিক্ষা-আন্দোলন থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক প্রতিটি অঙ্গনে রয়েছে তার সরব পদচারণা।

মাওলানা মাহফুজুল হক ছাত্রজীবন থেকেই অত্যন্ত মেধাবী হিসেবে পরিচিত। সুশৃংখল জীবন-যাপন, কাজকর্মে নিয়মানুবর্তিতা ও আমল-আখলাকে অতুলনীয় হিসেবে সকল উস্তাদের কাছেই ছিলেন প্রিয়পাত্র। পড়শোনার সূচনা তৎকালীন শীর্ষ দ্বীনি বিদ্যাপিঠ লালবাগ জামিয়া কুরআনিয়ায়। পড়াশোনার মূল অংশ অধ্যায়ন করেন জামিয়া রাহমানিয়ায়। এরপর মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষাজীবন সমাপ্ত করে জামিয়া রাহমানিয়াতেই শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষক হিসেবে নিয়োগের অল্প দিনেই সুখ্যাতি অর্জন করতে সক্ষম হন।

২০০১ -এ জামিয়া রাহমানিয়ার ক্রান্তিকালে তিনি নেতৃত্ব গ্রহণ করেন। ভাইস প্রিন্সিপাল হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পর ২০০২ থেকে অত্যন্ত দক্ষতার সাথে জামিয়ার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। পড়াশোনার সর্বোচ্চ মান বজায় রেখে তালিম ও তরবিয়াতের পাশাপাশি ইসলাম ও মুসলিম উম্মাহর পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করায় জামিয়া রাহমানিয়া বিশেষভাবে আলোচিত। তিনি সেই ঐতিহ্যবাহী ধারাকে সমুন্নত রেখে জামিয়ার অগ্রযাত্রাকে আরও শাণিত করেছেন।

মাওলানা মাহফুজুল হকের কর্মের পরিধি আরও বিস্তৃত হয় ২০০৫ সনে। ওলামায়ে কেরামের সর্ববৃহত ঐক্যবদ্ধ প্লাটফর্ম বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম-মহাসচিব হিসেবে নির্বাচিত হন। কর্মতৎপর যুগ্ম-মহাসচিব হিসেবে দীর্ঘ এক যুগ অবধি বেফাকের প্রতিটি কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নতি, নেসাব সংস্কার, কওমি সনদের স্বীকৃতি, কওমি কমিশন থেকে নিয়ে প্রতিটি ধাপেই রয়েছে তার সরব অংশগ্রহণ। এদেশের লক্ষ লক্ষ কওমি মাদরাসা ছাত্র শিক্ষকদের আশা আকাক্সক্ষার প্রতীক বেফাক যাদের অক্লান্ত পরিশ্রমের উপর ভà