শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

‘গণতন্ত্র প্রতিষ্ঠায়’ রাজনৈতিক দল গঠন করল সৌদির নির্বাসিতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি থেকে নির্বাসিত হয়ে একাধিক দেশে বসবাসরত ভিন্ন মতালম্বীরা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। দলটিতে আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকেরাও।

আলজাজিরা জানিয়েছে, সৌদি রাজনৈতিক দলটির নাম ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের শাসনামলে এ প্রথম কোনো বিরোধী দল গঠন হলো।

পুরোপুরি রাজতন্ত্র শাসিত সৌদি আরব কোনো বিরোধী দলের অস্তিত্বকে বরদাশত করে না। এর মধ্যে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে মত প্রকাশের স্বাধীনতা আরও বেশি খর্ব হয়েছে। এর মধ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতারোহনের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালানো হয়েছে।

এমন পরিস্থিতিতে সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টির ঘোষণা দেন নির্বাসিতরা।এদিন এক বিবৃতিতে সদ্য গঠিত সৌদি বিরোধী দলটি জানায়, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টির ঘোষণা দিচ্ছি, যার লক্ষ্য সৌদি আরবে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা।

রাজনৈতিক দলটির শীর্ষে আছে লন্ডনভিত্তিক সৌদি মানবাধিকার কর্মী ইয়াহিয়া আসিরি, ধর্মীয় ব্যক্তিত্ব মাদাবি আল-রশিদ, গবেষক সাঈদ বিন নাসের আল-গামদি, যুক্তরাষ্ট্র ভিত্তিক সৌদি সংগঠক আব্দুল্লাহ আলাউদ, কানাডা ভিত্তিক সৌদি সংগঠক ওমর আব্দুলআজিজসহ আরও অনেকে।

এর আগে ২০০৭ ও ২০১১ সালে উপসাগরীয় দেশটিতে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা দেখা দিয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টাকে রুখে দেয় সৌদি সরকার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

তবে আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক পরিবারের সামনে একেবারেই দুর্বল মনে হলেও করোনাকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠনের বিষয়টি সৌদি সরকারের জন্য নতুন একটি চ্যালেঞ্জ হিসেবেই ধরা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ