মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রশিক্ষণপ্রাপ্ত একজন সফল তরুণ উদ্যোক্তা-খামারির গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট

তাওহিদুল ইসলাম। সফল তরুণ উদ্যোক্তা। ২০১৫ সালে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিকল্পিত বন্ধন ডেইরি ফার্ম নামের এক খামার। শুরুর দিকে মাত্র তিনটি গরু দিয়ে খামার শুরু করলেও এখন তার খামারে গরুর সংখ্যা সর্বমোট ২০ টি।

খানিকটা হেসে হেসে তাওহিদুল ইসলাম এর কাছে এর রহস্য জানতে চাইলাম। তিনি বললেন আসলে যেকোনো কাজ করতে হলে আগে শিখতে হবে। আপনি যদি আনাড়ি হন তাহলে কোন কাজই সফলভাবে করতে পারবেন না। আমি সব সময় প্রশিক্ষণের উপর গুরুত্ব দেই। প্রশিক্ষণ অনুযায়ী আমার ফার্ম পরিচালিত করছি। পরিষ্কার পরিচ্ছন্ন করছি ও যত্ন নিচ্ছি।

চাকরির পেছনে না ছুটে তরুণ উদ্যোক্তা তাওহিদুল ইসলাম গরুর পাশাপাশি প্রতিপালন করছেন ছাগল। এখান থেকেও আসছে পর্যাপ্ত অর্থ। শখের বশে শুরু করলেও এখন সেই খামারই হয়ে উঠেছে তাঁর আয়ের অন্যতম উৎস। ২০ টি গরু থেকে প্রতিদিন ৭০-৮০ কেজি দুধ পান তিনি। তরুণ এই উদ্যোক্তা মনে করেন প্রশিক্ষণ নিয়ে এধরনের পেশায় যুক্ত হলে মিলবে স্বচ্ছলতা। এতে আলাদা খরচের ভার নিতে হবে না উদ্যোক্তাদের। তাওহিদুল ইসলামের কাছে সফলতার মূল চাবিকাঠি হলো পরিকল্পনা ও সঠিক পরিচর্যা।

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ নিয়ে যখন আপনি পরিকল্পনা সাজাবেন তখন আপনার দরকার হবে সঠিক পরিচর্যা। নিজের কাজ নিজে করতে হবে। অন্য কারও উপর নির্ভরশীল হলে কখনোই সফলতা আশা করা যায় না। এজন্য বলবো অবশ্যই হঠাৎ করে সিদ্ধান্ত না নিয়ে বরং প্রশিক্ষণ নিন ও ভেবেচিন্তে মাঠে নামুন।

বেকারত্বের বোঝা ঘাড়ে করে বয়ে না বেরিয়ে তাওহিদুল ইসলামের মত একটু চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারেন তরুণ সমাজ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ