মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলাম গ্রহণ করলেন ভারতীয় অভিনেত্রী সানজানা গুলরানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ইসলাম গ্রহণ করলেন ভারতীয় অভিনেত্রী সানজানা গুলরানি। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত অভিনেত্রী সানজানা গুলরানির ইসলাম ধর্মাবলম্বী হওয়ার বিষয়টি মিডিয়ার সামনে প্রকাশিত হয়েছে। জানা গেছে, গত দু’বছর ধরেই তিনি ইসলাম ধর্ম মোতাবেক জীবন যাপন করছেন।

ভারতীয় টিভি চ্যানেল নিউজ ১৮-এর খবরে বলা হয়েছে, সানজানা গুলরানিকে কিছুদিন আগে একটি মামলায় গ্রেপ্তার করা হলে তিনি ইসলাম ধর্ম গ্রহণের কথা জানান।

সানজানা গুলরানির আসল নাম অর্চনা মনোহর গুলরানি। তিনি ২০১৮ সালে ইসলাম গ্রহণ করেছিলেন। যা ব্যাঙ্গালোরের দারুল উলূম শাহ ওয়ালিউল্লাহ মাদরাসা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

দারুল উলূম শাহ ওয়ালিউল্লাহ মাদরাসার পরিচালক মাওলানা জয়নুল আবিদিনের মতে, সানজানা গুলরানি গত ৯ অক্টোবর’ ২০১৮ এ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কর্ণাটকের শরিয়াহ বিভাগ তাকে ইসলামে ধর্মান্তরের প্রশংসাপত্রও দিয়েছেন। সেই অনুসারে তিনি নিজের নাম পরিবর্তন করে ‘মাহেরা’ রেখেছেন।

সম্প্রতি আদালতে দায়ের করা হলফনামায় তিনি বলেছেন যে, তিনি গত দশ বছর ধরে ইসলাম সম্পর্কে শুনছিলেন যা তার কৌতুহল জাগিয়ে তুলেছিল। তিনি ইসলাম বোঝার চেষ্টা করেছিলেন। এ জন্য তিনি কেবল ইসলাম নিয়েই পড়াশোনা করেননি, বরং মুসলমানদের সাথেও কথা বলেছেন, এরপর তিনি ইসলামের নীতি-আদর্শে প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ওআই/মোস্তফা ওয়াদুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ