শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

আল্লামা আহমদ শফীর ইন্তেকালে আল্লামা আরশাদ মাদানির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান, আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন শাইখুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমদ মাদানি রহ. এর ছোট ছেলে জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট, দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা আরশাদ মাদানি।

শুক্রবার এক শোক বার্তায় আল্লামা আরশাদ মাদানি আল্লামা আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.২০ মিনিটে রাজধানী ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফি রহ.। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

দেশের কিংবদন্তী আলেম, আল্লামা আহমদ শফীর মরদেহ হাটহাজারী এসে পৌঁছেছে। পুরো দেশের স্রোত এখন হাটহাজারী অভিমুখে। গতরাত থেকেই জামেয়ায় আসতে শুরু করেছে আলেম, ছাত্র ও ধর্মপ্রাণ জনতা। ফজর পর যেন স্রোত শুরু হয় হাটহাজারীতে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, মাদরাসার ক্যাম্পাস, মাঠ, রাস্তা ও আশপাশের এলাকাজুড়ে শুধু সাদা সাদা টুপি-পাঞ্জাবি। হাটহাজারী বাসস্টেশন থেকে মাদরাসামুখি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ বিজিবি ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে মাদরাসা কর্তৃপক্ষ আল্লামা আহমদ শফীকে শেষবারের মতো দেখানোর জন্য মাদরাসার নিচতলা কানজ বিভাগের দরসেগাহে দেখানো হবে বলে জানিয়েছে।

আল্লামা আহমদ শফীর অসিয়ত অনুযায়ী হাটহাজারী মাদরাসার ভেতরে অবস্থিত মাকবারায়ে জামেয়াতে দাফন করার কথা রয়েছে। ইতোমধ্যে কবর খননের কাজও শেষ হয়েছে। শেষ বারের মতো এক নজর দেখার আশায় লাখো মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ