সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

পদ্মা পাড়ে দুর্গতদের মাঝে ইত্তেফাক ঢাকা মহানগরের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে পদ্মার পাড়ে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল (৬ সেপ্টেম্বর) রোববার মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নে বন্যা ও নদী ভাঙ্গনের ফলে বাস্তুহারা অসহায় মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ ঢাকা মহানগরীর আহ্বায়ক মুফতি ওযায়ের আমীন এর সভাপতিত্বে ও ঢাকা মহানগরীর সদস্য সচিব মুফতি রুহুল আমিন এর ব্যবস্থাপনায় পরিচালিত ত্রাণ টিমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকের মহাসচিব ও আল্লামা শাহ আহমদ শফী দা. বা. এর খলীফা মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা যোবায়ের গণী, ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, জামিয়া রাহমানিয়া দারুল ইসলাম কাজলার শিক্ষা সচিব মুফতি হাফিজ আহমদ আমিনী, তরুণ ওয়ায়েজ মুফতি ইসমাইল হোসেন সিরাজী, মুফতি সাইফুল্লাহ নোমানী, সুরের তরী শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা মাসরুর তাশফিন প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ