শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যাদের ঘরে এসি নেই তাদের জন্য প্রাকৃতিক এসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাদের ঘরে এসি নেই তাদের জন্য রয়েছে প্রাকৃতিক এসি। প্রকৃতিতে এখন শরৎকাল চলছে। এসময় প্রায়ই ভ্যাবসা গরমে মানুষ ও প্রাণীকূল অতিষ্ঠ হয়ে ওঠে। এই জ্বালাময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেকেরই প্রয়োজন হয়ে দেখা দিয়েছে একটি এসি। কিন্তু অধিকাংশের বাড়িতে এসি না থাকায় ফ্যানের ওপর নির্ভর করতে হচ্ছে। এমন কিছু ঘরোয়া পদ্ধতি আছে যা বাড়ির অন্দরমহলের পরিবেশকে একদম ঠান্ডা করতে সহায়তা করবে। এ পদ্ধতির জন্য কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. বাড়ির যে অংশ দিয়ে সবচেয়ে বেশি বাতাস চলাচল হয়, সেই পাশের জানালাগুলো খোলা রাখতে পারেন। এতে সূর্যাস্তের পরে ঘর বাতাসে পরিপূর্ণ হবে।

২. গরমের সময় দিনের বেলা গরম বাতাস চলাচল করে এ কারণে দুপুরের সূর্যের প্রখর তাপ যাতে ঘরে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন। তবে সূর্যাস্তের পরে যখন তাপমাত্রা কিছুটা কমে যায় এবং ঠান্ডা বাতাস চলাচল শুরু হয় তখন জানালা-দরজা খুলে ঘরে বাতাস প্রবেশ করতে দিন। ঠান্ডা বাতাস ঘরের গুমোট হাওয়া দূর করবে।

৩. গরমে বাড়ি শীতল রাখতে চাইলে বিছানায় সাদা বা হালকা রংয়ের সুতির কাপড় ব্যবহার করতে পারেন। বিছানার চাদর মোটা হলে ঘাম বেশি হয়। সাদা ও হালকা রঙের উপাদান তাপ শোষণ করে না, বরং প্রতিফলিত করে।

৪. বাড়ি ঠান্ডা রাখার জন্য ঘরের চারপাশে গাছপালা লাগাতে পারেন। ছায়া দিতে পারে এমন গাছ পূর্ব-পশ্চিম অনুযায়ী লাগান, এতে বাড়িতে সরাসরি সূর্যের তাপ ঢুকতে বাধা পাবে। ঘরের চারপাশে ঘাসজাতীয় গাছ থাকলে ঘর ঠান্ডা থাকে।

৫. গরমে প্রাকৃতিকভাবে ঘরকে শীতল রাখার অন্যতম সেরা প্রক্রিয়া হচ্ছে সাদা ছাদ। সাদা রঙ তাপ শোষণ করে না, বরং প্রতিফলিত করে। তাই, সাদা রঙ সূর্যের রশ্মিকে প্রতিফলিত করবে এবং বাড়িকে প্রাকৃতিকভাবে শীতল রাখবে। এ কারণে বাড়ির ছাদ এবং টেরেস অঞ্চলগুলি সাদা রঙ করে নিতে পারেন।

৬. ঘরেই এয়াকন্ডিশন তৈরি করুন। এক বাটি আইস কিউব বা বরফ নিয়ে তা ফ্যানের সামনে বা নীচে রাখুন, তারপর ফ্যান চালান। কিছুক্ষণ পর যখন বরফগুলো গলতে শুরু করবে, তখন বাতাস ওই ঠান্ডা পানি শোষণ করবে এবং চারিদিকে ছড়িয়ে দেবে। এতে বরফের জন্য ফ্যানের বাতাস ঠান্ডা হবে এবং সারা ঘরে ঠান্ডা বাতাস ছড়াবে।

এমডব্লিউ/