মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনায় অসহায়দের সহায়তা করায় সম্মাননা পেলো ইংল্যান্ডের বানবুরি মাদানি মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাকালে মানবিক সহায়তা করায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে অবস্থিত বানবুরি মাদানি মসজিদ।

গত ১৪ আগস্ট উত্তর অক্সফোর্ডশায়ারের সংসদ সদস্য ভিক্টোরিয়া প্রেন্টিসের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদকে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, ‘লকডাউনের সময় ঝুঁকি গ্রহণ করে মানুষের সেবায় এগিয়ে আসায় আপনাদের ধন্যবাদ।’

প্রেন্টিস আরো বলেন, ‘করোনা মহামারির সময় সমাজসেবায় এগিয়ে আসা অদেখা বীরদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়। বানবুরি এলাকাবাসীর জন্য আপনারা খাদ্য সরবরাহ করেছেন। আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা। রমজান মাসেও আপনারা আধ্যাত্মিকভাবে মানুষের সেবা করে যান।’

গত সপ্তাহে মসজিদটির তত্ত্বাবধানে কমিউনিটির সবার জন্য খাদ্য, ওষুধপত্র, চিকিৎসাসেবা ও ফ্রিজের ব্যবস্থা করা হয়। করোনাকালে মসজিদের স্বেচ্ছাসেবীরা আইসোলেশনে থাকা হাজারের বেশি দুর্বল ব্যক্তির খাদ্য সরবরাহ করে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ