মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার নারী নিয়োগ পেলো মক্কা-মদিনার পরিচালনায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম উম্মাহর দুই পবিত্র মসজিদ মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববির পরিচালনা কমিটির উচ্চ পদে এবার ১০ নারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সৌদি আরব।

হারামাইন কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে হারাম ও মসজিদে নববির নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং তদারকিসহ সব পর্যায়ে দায়িত্ব পালন করবেন এই নারীরা। অর্থনীতির প্রতিফলন ও উন্নয়নে নারীর ক্ষমতায়ন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ও বটে।

পবিত্র নগরী মক্কা ও মদিনার জেয়ারত ও ইবাদত-বন্দেগিতে অংশগ্রহণকারী প্রায় অর্ধেক সংখ্যক নারী অংশগ্রহণ করে থাকে। এ বিষয়টিও হারামাইন কর্তৃপক্ষের এ বিবেচনায় উচ্চ পদে ১০ নারীকে নিয়োগ দেয়। নারী অংশগ্রহণকারীদের ভালোমন্দ, প্রয়োজনীয়তা দেখার জন্য নারীর প্রয়োজন। তাদের প্রয়োজন উপলব্দি করতে সক্ষম নারীরাই। এ নিয়োগের ফলে ওমরাহ, হজ ও জেয়ারতের অংশগ্রহণকারী নারীরা স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

উল্লেখ্য যে, মহামারি করোনাভাইরাসের মধ্যে কড়া নিরাপত্তায় আয়োজিত হজ ২০২০-এ যথাযথ দক্ষতার সঙ্গে প্রথমবারের মতো নারী স্বেচ্ছাসেবক ও পুলিশরা দায়িত্ব পালন করেছে। সেই ধারাবাহিকতায় এবার দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির পরিচালনা সংক্রান্ত উচ্চ কমিটিতে উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয় ১০ নারী।

এ নিয়োগকে সৌদি নারীদের জন্য অসামান্য সম্মান বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। এটি দেশটির ভিশন-২০৩০ পরিকল্পনা বাস্তবায়নের একটি অংশও বটে।

সূত্র: খবর আরব নিউজ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ