রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

নিষেধাজ্ঞা ও হুমকিতে ভয় পায় না তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কোনো হুমকি কিংবা নিষেধাজ্ঞাকে ভয় পাই না আমরা। সেসব উপেক্ষা করেই ভূ-মধ্যসাগরের পূর্বে গবেষণা ও খননের কাজ অব্যাহত থাকবে। শনিবার এক ঘোষণায় এ কথা বলেন তিনি।

দ্য নিউ আরবের বরাতে জানা যায়, ভূ-মধ্যসাগরের পূর্বে সাইপ্রাসে তেল ও গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। সে বিষয়ে চলছে গবেষণা। যা নেতিবাচকভাবে নিয়েছে গ্রিস ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য সদস্যরাষ্ট্র।

গত সোমবার গবেষণার কাজ আরো বিস্তৃত করতে সাইপ্রাসের উপকূলে নৌবাহিনীর একটি বিশেষ দল পাঠায় তুরস্ক। এরপর সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণে গ্রিস থেকেও একটি দল পাঠানো হয়। দুই দেশের মুখোমুখি অবস্থানে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা।

সেই ঘটনার পর বৃহস্পতিবার ফ্রান্সও সাইপ্রাস উপকূলে নিজেদের সেনা অস্থায়ীভাবে মোতায়েন করার সিদ্ধান্ত নেয়। গ্রিসকে সমর্থন করে এ উদ্যোগ নিচ্ছে ফ্রান্স।

এ প্রসঙ্গে এরদোয়ান বলেন, তুরস্ক কোনো ভুল করেনি। অধিকার অনুযায়ী কাজ করেছে। যেখানে আমাদের অধিকার আছে, সেখানে আমরা সর্বোচ্চটুকু দিয়েই কাজ করে যাবো। আমরা কোনো নিষেধাজ্ঞা কিংবা হুমকির মুখে সরে যাবো না।

দীর্ঘদিন ধরে তুরস্ক দাবি করে আসছে, ভূ-মধ্যসাগরের ছোট কিছু দ্বীপকে নিজেদের দাবি করছে গ্রিস। তারা মূলত এর মাধ্যমে ভূ-মধ্যসাগরে কর্তৃত্ব বজায় রাখতে চায়। আন্তর্জাতিক পানিচুক্তি অনুযায়ী যা অবৈধ।

গ্রিস থেকেও দাবি করা হচ্ছে, তুরস্ক অবৈধ উপায়ে সাইপ্রাসে গবেষণা ও খননের কাজ করছে। যা আন্তর্জাতিকভাবে অবৈধ। তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।

গত জুলাইয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, সাইপ্রাসের উপকূলে তুরস্ক খনন ও গবেষণার কাজ অব্যাহত রাখলে ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ