রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

কাশ্মিরে নতুন করে আতঙ্ক, তিন পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আবারো হামলার ঘটনা ঘটেছে। এতে সেনা জওয়ান ও পুলিশের অন্তত তিন সদস্য নিহত হয়েছে।

হামলার পর সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সেখানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এ নিয়ে ভূস্বর্গ খ্যাত উপত্যকাটিতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।

আজ সোমবার সকালে টহল দেওয়ার সময় যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। এতে দুই সিআরপিএফ জওয়ান এবং এক পুলিশ সদস্য নিহত হয়। উত্তর কাশ্মিরের বারমুল্লা জেলার তিনডিম গ্রামের কাছে টহল দিচ্ছিল সিআরপিএফ জওয়ান ও পুলিশ সদস্যরা।

কাশ্মির পুলিশের আইজি বিজয় কুমারের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে বলেছে, যৌথবাহিনীর সদস্যররা টহল দেওয়ার সময় আচমকাই তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে অজ্ঞাতরা। এতে গুরুতর আহত হন দুই সিআরপিএফ জওয়ান ও এক পুলিশ সদস্য। পরে তাদের হাসপাতালে আনা হলে তিনজনেরই মৃত্যু হয়।

এদিকে, হামলার পর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। তাদের খোঁজে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। এর ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাশ্মির উপত্যকায়।

এর আগে ভারতের স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) আগের দিন শ্রীনগর সংলগ্ন বাইপাসে হামলা চালায় অজ্ঞাতরা। নওগ্রাম বাইপাসে টহল দেওয়ার সময় পুলিশের ভ্যানে চালানো হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়। এ ছাড়া কয়েক দিন আগে শ্রীনগর সংলগ্ন বাইপাসে টহলরত সেনাদের ওপর হামলা চালানো হলে দুই জওয়ান নিহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ