রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা

নেপালে ভূমিধসে ১৮ জনের মৃত্যু, নিখোঁজ ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে একাধিক ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন অন্তত ৩০ জন।

গতকাল শনিবার নেপালের কয়েকটি পাহারি এলাকায় টানা বৃষ্টি থেকে ভূমিধ্বস দেখা দেয়।

দেশটির রাজধানী কাঠমাণ্ডু থেকে কিছু দূরে শিন্ধু পালসক এলাকায় ভূমিধসে ১০ জনের প্রাণহানি হয়। এছাড়া কালিকটে ভূমিধসে ৮ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানায়, পাহাড়ের তলদেশে গ্রাম গুলোতে ভূমিধ্স হওয়ায় অনেকে মাটির নিচে চাপা পরে থাকতে পারে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত আছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভূমিধসের কারণে দুই এলাকায় দুশো ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বছর নেপালে বন্যা ও ভূমিধসে মোট ২১৫ জনের প্রাণ গেছে। নিখোঁজ রয়েছেন ৮৫ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ