রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা

‘ইসরায়েল-আমিরাত চুক্তি ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাতকতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সাথে আরব আমিরাত চুক্তি করে ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস।

আজ সংগঠনের যুগ্ম মহাসচিব ওয়ালী উল্লাহ আরমান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞপ্তিতে ইসরায়েলের সাথে আরব আমিরাতের চুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটির মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দিন ইকরাম বলেছেন, ইসলামবিদ্বেষী অপশক্তির প্রত্যক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতায় অবৈধ ইসরায়েল গত সাতদশক যাবত অসংখ্য নিরীহ মুসলমানের রক্তে মধ্যপ্রাচ্যের মাটি রঞ্জিত করেছে। লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। এমনকি আমিরাতের সাথে কথিত চুক্তির দিনেও ফিলিস্তিনে হামলা করেছে। ন্যুনতম বিবেক ও মানবতা আছে এমন যেকোনো ধর্মের মানুষ জায়নবাদী ইসরায়েলের এমন কর্মকান্ডের প্রতিবাদ করে।

অথচ মধ্যপ্রাচ্যের জনবিচ্ছিন্ন মুসলিম শাসকদের কেউ কেউ নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে তাদের পশ্চিমাদের ফর্মুলা মেনে সেই ইসরায়েলের পদলেহন করছে।

বিবৃতিতে জমিয়ত নেতৃবৃন্দ এই চুক্তির তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে তা বাতিলের দাবী জানান।
এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ