শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

দেশি-বিদেশি শিল্প স্থাপনের সুযোগ কাজে লাগানোর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে শিল্প-কারখানা স্থানান্তরের নতুন সুযোগ তৈরি হয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে শিল্পসমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এজন্য, সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, সুযোগ কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের শিল্পসমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হবে।

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনায় শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে তিনি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে দেশের সব খাতে পরিবর্তনের সূচনা করেছিলেন। রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের ভিত্তিতেই ঠিক করা হয়েছে।

এসময়, শিল্প সচিব কে এম আলী আজম বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে শুধু স্বাধীনতাই দেননি, একটি স্বপ্নও দিয়েছেন। বাঙালি জাতি যতদিন বঙ্গবন্ধুর চেতনা আঁকড়ে ধরে রাখবে, ততদিন উন্নয়নের ধারা থেকে বিচ্যুত হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ