শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ইরান ইস্যুতে পুতিনের ‘জরুরি’ বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ইস্যুতে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যেন কোনো বিরোধিতার সৃষ্টি না হয় তাই এই উদ্যোগ নিলেন তিনি। আলোচনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইরানকে যোগদান করার আহ্বান জানিয়েছেন তিনি।

আল জাজিরা বলছে, রাশিয়ান প্রেসিডেন্টের এই আহ্বানে সাড়া দিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। তিনি বলেন, আমরা আমাদের নীতি থেকে সরে আসতে পারি না। ইরান ইস্যুতে অতীতেও আমরা একই উৎসাহ নিয়ে সব কার্যক্রমে অংশ নিয়েছি।

এই আহ্বান প্রসঙ্গে পুতিন বলেন, আমরা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে সম্পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু নিরাপত্তা পরিষদে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বর্ধিতকরণ নিয়ে বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি হোক, তা কেউ চায় না। সেসব এড়াতে আমরা একটি অনলাইন ভিডিও আলোচনার আয়োজন করতে পারি।

তিনি বলেন, গালফ অঞ্চল নিরাপদ ও সংঘাতমুক্ত থাকুক তা আমরা সবাই চাই। এই আলোচনার মাধ্যমে আমরা সে বিষয়ে আরো গাঠনিক সিদ্ধান্ত নিতে পারি। যা রাজনৈতিকভাবেও সুদৃঢ় হবে।

এদিকে, শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বর্ধিতকরণের প্রস্তাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। যা প্রত্যাখ্যান করা হয়। এর ফলে আগামী অক্টোবরে জাতিসংঘের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে যাচ্ছে ইরান। দেশটি পুনরায় অস্ত্র কেনা-বেচা শুরু করতে পারবে।

প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অবশ্য বলেছেন, তারা এ বিষয়ে আবারো চেষ্টা চালাবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ