শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

গাজায় স্কুলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার পশ্চিম গাজার একটি স্কুলে অবস্থিত উদ্বাস্তু ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। উদ্বাস্তু ক্যাম্পটি জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা দ্বারা পরিচালিত।

ফিলিস্তিনের একটি নিরাপত্তা সূত্র বলেছে, ইসরাইলি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়নি, তবে বিদ্যালয়ের ভবনের ক্ষতি করেছে। আরো বলা হয়, যদিও বর্তমানে জাতিসঙ্ঘের সংস্থাটি বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা পরিচালনা স্থগিত রেখেছে। তবে এখনো এই ঘটনায় কোনো মন্তব্য করেনি।

হামাস অবশ্য এই পরিস্থিতির জন্য ইসরাইলিদের গাজায় সামরিক শক্তি বৃদ্ধি ও অবরোধকে দায়ী করেছে। হামাসের মুখপাত্র ফওজি বারহৌম এক বিবৃতিতে বলেন, ইসরাইলের এই আক্রমণাত্মক নীতি গাজায় আমাদের জন-জীবনকে আরো সংকটময় করে তুলেছে।

আমাদের প্রতিদিনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এ বিষয়গুলো আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে করোনাভাইরাস মোকাবেলার চেষ্টায় ব্যাঘাত ঘটাচ্ছে।

বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান গাজার হামাসের সামরিক এলাকার উপর দিয়ে উড়ে গিয়ে অভিযান চালায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েলি সরকার তাদের অবরোধ আরো জোরদার করেছে। গাজায় জ্বালানী সরবরাহ কমিয়ে আনাসহ গাজার স্থানীয় জেলেদের মাছ ধরার জায়গাও সীমিত করেছে। সূত্র: ইয়েনি সাফাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ