শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

আয়া সোফিয়ায় প্রথম জানাজা সাবেক তুর্কি প্রধানমন্ত্রীর ভাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক তুর্কি প্রধানমন্ত্রী নাজমুদ্দিন আরবাকানের ভাই কমলউদ্দিন আরবাকান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।

তার নামাজে জানাজা গত ২৪ জুলাই উদ্ধোধন হওয়া ‘আয়া সোফিয়া’য় অনুষ্ঠিত হবে। তুর্কি গণমাধ্যমগুলো বলছে, আয়া সোফিয়া উদ্ধোধনের পর এই প্রথম কোনো জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, মারা যাওয়া কমলউদ্দিন আরবাকান এর বড়ভাই নাজমউদ্দিন আরবাকান। তিনি ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন। তুর্কি সংবিধানে ‘ইসলামী ভাবধারা’ সংযুক্তির অভিযোগে ১৯৯৭ সালে তৎকালীন সামরিক বাহিনী কর্তৃক জোরপূর্বক পদচ্যুত হোন। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারিতে মারা যান তিনি। তার মৃত্যুর পর রাজনীতিতে যুক্ত ছিলেন কমলউদ্দিন আরবাকান।

নাজমউদ্দিন আরবাকান ক্ষমতায় থাকাকালে বাংলাদেশসহ সাতটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে যে ‘ডি-৮ আন্তঃরাষ্ট্রীয় পারস্পারিক সহযোগী সমবায়’ গঠন করেন। তার দায়িত্বেও ছিলেন তিনি। গাজায় বিশেষভাবে সাহায্যকারী আলোচিত তুর্কি এনজিও আইএইচএইচ এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

সূত্র: আল আরাবিয়া

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ