শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

১৬ আগস্ট থেকে চালু হচ্ছে ঢাকা-কুয়ালালামপুর ইউএস বাংলার ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ পাঁচ মাস পর আগামী ১৬ আগস্ট থেকে কুয়ালালামপুরে নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আপাতত সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউএস বাংলা এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারি কিছুটা কাটিয়ে ওঠায় বিভিন্ন দেশে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সকল ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন ঢাকা থেকে কুয়ালালামপুরে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বৃহস্পতি ও রোববার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

কুয়ালালামপুর থেকে একই দিন স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস কাউন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ