শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

বন্যা দুর্গত অঞ্চলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ টিম প্রেরণের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, করোনা ও বন্যাসহ বিভিন্ন কারণে দেশবাসী এক দুর্বিষহ অবস্থা অতিক্রম করছে। করোনা ভাইরাসের মহাদুর্যোগের কারণে কয়েক কোটি মানুষ কর্ম ও পেশাহীন হয়ে পরেছে। এরমধ্যে বন্যার কারণে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাসমূহের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

‘এ অবস্থায় সরকারের পক্ষে থেকে অভাবগ্রস্থ মানুষকে যেভাবে সহযোগিতা করার প্রয়াজন ছিলো তা তারা করতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি জুলুম নির্যাতনের সয়লাব চলছে সর্বত্র। এ অবস্থায় অসহায় মানুষদের বাঁচাতে সবাইকে এগিয়ে আসবেত হবে। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবারহ করতে হবে।’

বুধবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আগামী ১৩ আগস্ট থেকে দেশের বন্যা দুর্গত অঞ্চলে খেলাফত মজলিসের পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ টিম প্রেরণের সিদ্ধান্ত গ্রহীত হয়।

খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় টিমলিঙ্ক এ অনুষ্ঠিত এ ভার্চুয়াল বৈঠকে সংযুক্ত ছিলেন- সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।

মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, ডা. এস এম মোসাদ্দেক, বুরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা আজিজুল হক, মুফতি সাইয়্যেদুর রহামন, মাওলানা আবদুল হাই প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ