শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির: ধোবাউড়ায় ছাত্র জমিয়তের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউপি ছাত্র জমিয়ত।

আজ (১১আগস্ট) মঙ্গলবার সকাল ১১টায় ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শত শত বছরের ঐতিহ্য আল্লাহর পবিত্র ঘর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের অবৈধ অপপ্রয়াস হতে ভারত সরকারকে বিরত থাকতে হবে। অন্যথায় যেকোন পরিস্থিতির দায়ভার ভারত সরকারকেই বহন করতে হবে।

মানববন্ধনে ছাত্র জমিয়ত গোয়াতলা ইউপি শাখার উপদেষ্টা হাফেজ আছির উদ্দিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন গোয়াতলা ইউপি ছাত্র জমিয়ত সভাপতি মুফতি হুমায়ুন কবির, সহ-সভাপতি মাওলানা বালাগুল হুসাইন, যুব জমিয়ত ধোবাউড়া উপজেলার সভাপতি মুফতি মুঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন, ছাত্র জমিয়ত ধোবাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মাহদী হাসান,সহ সাধারণ সম্পাদক মুহাম্মাদ বেলাল হুসাইন প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ