শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

নিখোঁজের ১৬ ঘন্টা পর বিল থেকে উদ্ধার ২ যুবকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে>

সাভারে নিখোঁজের ১৬ ঘন্টা পর বিলের পানি থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া মহল্লার একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতদের উভয়ের নামই সুমন (১৯) ও (২০)। তাদের মধ্যে একজন ইলেকট্রিক মিস্ত্রি ও আরেকজন ট্রাক ড্রাইভার।

এলাকাবাসী জানায়, গতকাল সোমবার বিলের পানিতে ট্রালার নিয়ে ঘুরতে বের হয় ছয় যুবক। ট্রলারটি দাসপাড়া এলাকায় পৌঁছালে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে তার ছিঁড়ে পড়ে গুরতর আহত হন জুয়েল নামে এক যুবক। এতে আতঙ্কে ট্রলারে থাকা বাকি পাঁচ যুবক বিলের পানিতে লাফিয়ে পড়ে।

এসময় অন্যরা সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও সুমন নামে দুই যুবক পানিতে ডুবে যায়। পরে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করে দমকল কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দুইজন পানিতে ডুবে নিখোঁজের ১৬ ঘন্টা পর তাদের মরদেহ পাওয়া গেছে। এছাড়া বিদ্যুতের সংস্পর্শে আহত জুয়েলকে হাসতাপাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওই বিলের মাঝখানের বিদ্যুতের খুটি গুলো থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও জানান তিনি।

এরআগে গত কয়েকদিন পাশর্^বর্তী নিকরাইল গ্রামে ওই বিলে ট্রলারের উপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে একজন নিহত ও দুইজন আহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ