শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ধামতীর পীর মাওলানা আব্দুল হালিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং ধামতী দরবারের পীর, মাওলানা আব্দুল হালিম অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হুজুরের নাতি মাওলানা শাহ আহমদ হাসান সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ধামতীর পীর সাহেব দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন। গতকাল (রোববার) হুজুরের অসুস্থতা বৃদ্ধি পেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, তিনি প্রায় ৩০ বছর ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমান সময় পর্যন্ত ধামতী দরবারের পীর হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ- বিদেশে তার অনেক ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রয়েছে।

এদিকে, ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মুহাম্মদ মহিউদ্দীন এবং ধামতীর পীর মাওলানা আব্দুল হালিমের নাতি মাওলানা শাহ আহমদ হাসান সিদ্দিকী পীর সাহেব হুজুরের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ