শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মধুপুর থেকে প্রকাশিত ‘মাসিক আল হামিদ’ এর নির্বাহী সম্পাদক মাওলানা আব্দুল গাফফার।

তিনি জানান, গতকাল বিকালে মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ অসুস্থতা অনুভব করলে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হার্টের রোগ ধরা পড়ে। এরপর প্রফেসর ডা. আব্দুল্লাহ এর পরামর্শে ‘মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল’ এ ভর্তি করা হয়। বর্তমানে এখানেই চিকিৎসা গ্রহণ করছেন।

উল্লেখ্য, মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জের সিরাজদিখান মাদরাসার প্রিন্সিপাল।

এদিকে পীর সাহেব মধুপুর এর বড় ছেলে মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ পিতার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ