শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

ভ্যাকসিন তৈরির দৌড়ে ৩ নম্বরে আছে তুরস্ক: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা রোধে নিজস্ব উপায়ে ভ্যাকসিন তৈরি করার দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর তুরস্ক তৃতীয় স্থানে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিলের (তোবিতাক) অর্থায়নে পরিচালিত কোভিড-১৯ তুর্কি প্ল্যাটফরম বর্তমানে আটটি ভিন্ন ভ্যাকসিন এবং ১০টি ভিন্ন ওষুধপ্রয়োগ প্রকল্প নিয়ে কাজ করছে।

তিনি উল্লেখ করেন যে ভ্যাকসিনের দুটি ধরন প্রাণিদের ওপর প্রয়োগ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে এবং তাদের মধ্যে একটি সম্প্রতি মানুষের ওপর পরীক্ষার নৈতিক অনুমোদন পেয়েছে।

গতকাল রোববার তোবিতাক অ্যাক্সিলেন্স সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এরদোয়ান বলেন, তুরস্ক সরকারি ও বেসরকারি খাত এবং বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় কোভিড-১৯ রোধে ভ্যাকসিন এবং ওষুধ তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করছে।

উল্লেখ, ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাক্রান্ত হয়েছেন দুই কোটি ২৪ হাজার ২৬৩ জন। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন। মারা গেছেন ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ লাখ ৯২ হাজার ৩০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ