শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

পাকিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় প্রায় ৫০ জনের প্রাণহানি হয়েছে। বেসরকারি সূত্রে এই সংখ্যাটা আরো বেশি।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিএনডিএমএ) দেওয়া তথ্যের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আলজাজিরা।

পিএনডিএমএ জানিয়েছে, বৃষ্টি ও বন্যার কারণে গত তিন দিনে উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ১৯ জন মারা গেছে। ১২ জনের প্রাণহানি হয়েছে দক্ষিণের সিন্ধু প্রদেশে। এ ছাড়া পাঞ্জাবে আট জন ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল গিলগিত বালতিস্তানের আরো ১০ জন প্রাণ হারিয়েছে।

বৃষ্টির কারণে প্রধান একটি খাল ভেঙ্গে সিন্ধু প্রদেশের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ধসে পড়েছে শতাধিক ঘরবাড়ি। রোববার দেশটির সেনা সদস্যরা প্রদেশটির একটি জেলায় বন্যাকবলিত মানুষজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সিন্ধু প্রদেশের দাদু জেলায় বন্যাকবলিত শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করেছে। প্রতি বছর মৌসুমী বৃষ্টিপাতের কবলে পড়ে পাকিস্তান। কিন্তু সরকারের দুর্বল পরিকল্পনার কারণে অনেক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো যায় না বলে সমালোচনা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ