শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

নগরকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে যুব মজলিসের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন করেছে যুব খেলাফত মজলিস।

গত শুক্রবার রাতে অগ্নিকান্ডে বিনোকদিয়া গ্রামের আব্দুল হালিম মিয়ার দুই ছেলে মোঃ রিয়াজুল ইসলাম, এবং মোহাম্মদ মাসুদুর রহমানের, দুটি বসতঘর একটি গোয়ালঘর সম্পন্ন দগ্ধ হয়ে যায়। এ ব্যাপারে নগরকান্দা ফায়ার স্টেশনে যোগাযোগ করলে স্টেশন ইন্সপেক্টর জনাব মো: আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শনিবার বিকালে মানবতার ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় দিকনির্দেশনায় অগ্নিদগ্ধ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে নগরকান্দা যুব মজলিস।

ত্রাণের প্রতিটি প্যাকেজের ছিল একটি পাতিল একটি কড়াই একটি বালতি একটি জগ, ১০ কেজি চাউল, ১ কেজী ডাউল ২ কেজি আলু ২ লিটার তেল ১ কেজি লবণ।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ত্রান সামগ্রী তুলে দেন নগরকান্দা উপজেলা যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। এ সময় যুব মজলিসের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ