শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জালমুক্ত হবে ডিএসসিসি: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটিকে আগামী ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জালমুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসি মেয়র একথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, আবশ্যকীয়তা ছাড়া সকল ধরনের তার আমরা অপসারণ করবো। এই কার্যক্রম চলমান থাকবে।

গত ৫ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৫ নম্বর ধারা অনুযায়ী সেবাপ্রদানকারী ক্যাবল সংযোগের কাজে কোনো সরকারি, আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত সংস্থার স্থানীয় কার্যালয়ের লিখিত অনুমোদন ব্যাতীত কোনো স্থাপনা ব্যবহার বা সুবিধা নেয়া যাবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ