শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

বিক্ষোভের মধ্যে লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈরুতে গত মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে চলমান অচলাবস্থার মধ্যে পদত্যাগের কথা জানিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় লেবানিজ জনগণের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন মানাল।এতে তিনি বলেন, বৈরুতে বিরাট বিপর্যয়ের পর আমি সরকার থেকে পদত্যাগ করেছি। আমি লেবাননিজদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা তাদের প্রত্যাশাপূরণ করতে পারিনি।

বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। বিস্ফোরণের ওই ঘটনায় এ পর্যন্ত ১৬০ জন নিহতের পাশাপাশি ৬ হাজার আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ