শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

যুক্তরাষ্ট্রে প্রিন্স মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার জন্য কানাডায় হিট স্কোয়াড পাঠানোর অভিযোগ উঠেছে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই অভিযোগে মামলা দায়ের করেছেন হত্যার ষড়যন্ত্র থেকে বেঁচে যাওয়া সাদ আল-জাবরি নামে ওই কর্মকর্তা। অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তান্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পরপরই ওই হত্যা প্রচেষ্টা চালানো হয়।

২০১৮ সালের অক্টোবরে ইস্তান্বুলের সৌদি কনস্যুলেটে হত্যাকান্ডের শিকার হন জামাল খাশোগি। যুবরাজের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরিকে হত্যা করতেই ওই স্কোয়াড পাঠিয়েছিলেন বিন সালমান।

সৌদি হিট স্কোয়াডটি কানাডার পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের সময় কানাডার গোয়েন্দা বিভাগের সন্দেহের চোখে পড়ে যায়। এ কারণে তারা তাকে হত্যা করতে ব্যর্থ হয় বলে দাবি করেন তিনি।

৬১ বছর বয়সি সাদ জাবরি আল-জাবরি প্রায় তিন বছর ধরে কানাডায় রাজনৈতিক আশ য়ে রয়েছেন। ওই অভিযোগে আরও বলা হয়েছে, জামাল খাশোগি হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর কানাডায় হিট স্কোয়াড পাঠান বিন সালমান।

বিমানবন্দরে তাদের কাছে টুকরো টুকরো করার যন্ত্র পাওয়া গেলে কানাডার ইমিগ্রেশন পুলিশ সন্দেহ করে। এরপর আর ওই মিশন সফল হয়নি। এদিকে, এই অভিযোগ সম্পর্কে সৌদি সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ