শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

ভারতীয় বিমান দুর্ঘটনায় নিহত ২০ আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বিমানন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটক পড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাইলটসহ ২০ জনের মত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার সময় দেশটির কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি দুই টুকরো হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দুর্ঘটনার সময় বিমানটিতে ১০ জন শিশুসহ ১৭৪ জন যাত্রী ছিলেন। এছাড়া ৫ জন কেবিন ক্রু ও ২ জন পাইলটসহ মোট আরোহী ছিলেন ১৯১ জন। বিমানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে কোঝিকোড় যাচ্ছিল।

প্রতক্ষদর্শীরা জানান, বিমানটি ভারী বর্ষণের মধ্যে বিমানবন্দরে অবতরণ করছিলো। হঠাৎই সেটি রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যায় এবং দু-টুকরো হয়ে যায়। এ সময় বিমান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে আগুন ধরেনি।

এতে ঘটনাস্থলেই একজন পাইলটসহ দুই ব্যক্তি মারা যান। আহত হন অন্তত ৪০ জন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবল বৃষ্টিতে চাকা পিছলে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ