শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

বিয়ানীবাজার নারী প্যানেল মেয়রের করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র-৩, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রোশনা বেগম (৫০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে রোশনা বেগমকে দেখতে গত ৬ আগস্ট হাসপাতালে যান মেয়র মো. আব্দুস শুক্কুর।

শুক্রবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টায় সিলেট নগরের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করে বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুক্কুর বলেন, প্যানেল মেয়র রোশনা বেগম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার পাশাপাশি তিনি হৃদরোগ ও কিডনি রোগে ভুগছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, ঈদের পরদিন (২ আগস্ট) অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়।
এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ