শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

করোনার মধ্যেই বিদ্যালয় খুলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ লাখ ৯৫ হাজার পাঁচশ ২৪ জন এবং মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৯৪ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র এক নম্বরে রয়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকার পরেও সে দেশে বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো।

জানা গেছে, আজ শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যের বিদ্যালয়গুলো খুলে যাচ্ছে। তবে সে ক্ষেত্রে কেউ আক্রান্ত হলে তাকে কোয়ারেন্টিনে পাঠানোর কথা বলা হয়েছে। বিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে নিউইয়র্ক।

মিসিসিপিতে মোট ৬৫ হাজার চারশ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে এক হাজার আটশ ৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৬ জন এবং মারা গেছে ২৩ জন।

রাজ্যটিতে নমুনা পরীক্ষা করে গড়ে ২২ শতাংশ পজিটিভ রোগী পাওয়া গেছে। তার পরেও মিসিসিপির বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলো। এরই মধ্যে ওই রাজ্যের বিদ্যালয়ে আটজন করোনা রোগী পাওয়া গেছে। তাদেরসহ তাদের সংস্পর্শে আসা একশ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এদিকে জ্যেষ্ঠ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, অনুমোদন পাওয়ার পর করোনার টিকা প্রয়োগ করা হলে ৫০ থেকে ৬০ শতাংশ কাজে দিতে পারে। তার মানে মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসতে জনস্বাস্থ্যের ওপর ভরসার বিকল্প থাকছে না। সূত্র: সিএনবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ