শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

করোনায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক ডা. আ. লতিফের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অল্টারনেটিভ মেডিসিন কেয়ার (এএমসি) পরিচালক ডা. এফ বি এম আবদুল লতিফ মৃত্যুবরণ করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজের ২২তম ব্যাচের শিক্ষার্থী ও ৩৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) এর কর্মকর্তা আবদুল লতিফ গতকাল ৬ আগস্ট দুপুর সোয়া ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্বাস্থ্য অধিদফতরের শোকের ছায়া নেমে আসে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ