শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

করোনায় চবি শিক্ষক শফিউল আলমের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক শফিউল আলম তরফদার (৫৪) মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করোনায় আক্রান্ত হয়ে ৩ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অধ্যাপক শফিউল আলম। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল।

মৃত্যুর খবর নিশ্চিত করে তার সহকর্মী গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ফোরকান জানান, করোনা পজিটিভ হওয়ার পর থেকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন অধ্যাপক শফিউল আলম। রাতে করোনার কাছে হার মেনে তিনি মারা যান। শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ