শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

উচিৎপুর হাওড়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটন চলাচল নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

নেত্রকোনার মদন উপজেলার উচিৎপুর হাওরে গতকালের নৌকাডুবির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী ৩ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও পর্যটককে সেখানে ভ্রমণ করতে দেওয়া হবে না এবং এলাকাবাসীকেও নৌযানে সীমিত আকারে চলাচলের জন্য বলা হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

এ বিষয়ে জেলা প্রশাসক মঈনুল ইসলাম জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন দাখিলের পর ঘটনার মূল কারণ জানা যাবে। এছাড়াও এখন হাওরের পর্যটকদের ঘোরাফেরা ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক হলে স্থানীয় প্রশাসনকে নিয়ে বসে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এদিকে মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদকে প্রধান করে চার সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফখরুল হাসান চৌধুরী টিপু, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ও তদন্ত কমিটির প্রধান বুলবুল আহমেদ জানান, আমাকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ থেকেই আমরা কাজ শুরু করেছি। যথা সময়ের মধ্যেই আমরা সঠিক তদন্ত করে তার প্রতিবেদন দাখিলের চেষ্টা করব।

উল্লেখ্য, বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দশ্রী এলাকায় ৪৮ পর্যটক নিয়ে একটি নৌকা ডুবে যায়। ৩০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা উঠতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ১৭ জনের মরদেহ উদ্ধার করে,নিহতদের অধিকাংশই ময়মনসিংহ সদরের,এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক বলেও জানা যায়। আজ বৃহস্পতিবার সকালে রকিব নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়,জানা যায় রকিব তেলিগাতি মইনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ